খুলনা-৬ আসনে বহিরাগত প্রার্থী প্রত্যাহারের দাবি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৪৫

খুলনা-৬ আসনে বহিরাগত প্রার্থী প্রত্যাহারের দাবিতে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাপার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা জাপা মনোনীত বহিরাগত প্রার্থী শফিকুল ইসলাম মধুকে প্রত্যাহারের দাবি জানিয়ে অবিলম্বে অপর মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরকে দলীয় চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। পৌর জাপার আহবায়ক গাজী আব্দুস সামাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, জাপা নেতা কৃষ্ণ রায়, ইউলাদ গোলদার প্রমুখ।