গফরগাঁওয়ে গৃহ পরিচারিকার লাশ উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫:৫৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে তেঁতুলিয়া গ্রাম থেকে এক গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ মার্চ) সকালে লাশ দাফনের সময় পারভীন আক্তার (৪৫) নামে গৃহ পরিচারিকার লাশ উদ্ধার করা হয়। গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত পারভীন আক্তার গফরগাঁওয়ের তেঁতুলিয়া এলাকার লিটন মিয়ার স্ত্রী। 

ওসি জানান, তড়িঘড়ি করে লাশ দাফনের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। লাশের প্রাথমিক সুরতহাল দেখে সন্দেহ হয়। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এআই