প্রেমিকের সঙ্গে অভিমানে প্রেমিকার ‘আত্মহত্যা’

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০২:৩০

আড়াইহাজারে প্রেমিকের সঙ্গে অভিমান করে এক মাদ্রাসাছাত্রী (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন (পূর্বপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

মাদ্রাসাছাত্রীর বাবা জানান, গত মঙ্গলবার দুপুরের দিকে সে ফাঁকা বাড়ি পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, সুমাইয়া শিবপুর এলাকার একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। সে সূত্রে শিবপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র মিজানুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার ধারণা মিজানের সঙ্গে তার কোন কারণে মনোমালিন্য হয়েছে। আর সে কারণেই তার সঙ্গে অভিমান করে সুমাইয়া আত্মহত্যা করেছে। 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, লাশটি উদ্ধার করে গতকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম