চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০২২, ২৩:৫৭

চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বুলু খাতুন (৬০) নামের এক বৃদ্ধা। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮ টার দিকে শহরতলির দৌলতদিয়াড়ে ওই ঘটনা ঘটে। নিহিত বুলু খাতুন দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত হানিফ আলীর স্ত্রী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির সামনে একটি চেয়ারে বসেছিলেন বৃদ্ধা বুলু খাতুন। এসময় একজন প্রতিবেশি তার ইজিবাইক অন করে রাস্তার পাশে রেখে চলে যায়। সেখানে কয়েকজন শিশু খেলা করছিল। তারা ওই ইজিবাইকে উঠে পিকআপ ঘোরালে ইজিবাইক চলতে থাকে। সেটি পরে রাস্তার পাশে বসে থাকা অসুস্থ বৃদ্ধা বুলু খাতুনকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন বুলু খাতুন। পরে স্থানীয়রা বুলু খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা বলেন, বুলু খাতুনের কোমড়ের হাড় ভাঙ্গা থাকায় চলতে ফিরতে পারতেন না। প্রায় সময় চেয়ারে বসে থাকতেন। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, রাত ৮ টার দিকে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। 

ইত্তেফাক/জেডএইচডি