ইসলাম ধর্মের অন্যতম পবিত্র উৎসব ও উপলক্ষ রমজান মাস। পবিত্র রমজানের আত্মাশুদ্ধির মাসে সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে অতিথিদের জন্য ঢাকা রিজেন্সির রয়েছে বিশেষ আয়োজন। সেই সঙ্গে থাকছে সুস্বাদু খাবার, নতুন অভিজ্ঞতা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে পরিপূর্ণ সময় কাটানোর সুযোগ।
প্রতি রমজানই ঢাকা রিজেন্সির ভক্তদের জন্য এক বিশেষ উপলক্ষ এর সুস্বাদু খাবার ও রকমারি ইফতার। এই আয়োজনে থাকছে আরবীয় এবং দেশীয় মজার মজার সব ইফতার; হুমুস, সরমা, কাবসা, বাকলাভা, কাতায়েফ, এর সঙ্গে বাঙালি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহী হালিম, রেশমি জিলেপিসহ আরও অনেক কিছু, সঙ্গে থাকছে আকর্ষণীয় মূল্যে ইফতারের সাথে ব্যুফে ডিনার মাত্র ৪৭৪৭ টাকায়, সঙ্গে সিলেক্টেড ব্যাংক কার্ডহোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং জিপি ষ্টার দের জন্য একটির মূল্যে দুইটি ব্যুফে উপভোগ করার সুযোগ।
এছাড়া ঢাকা রিজেন্সিতে থেকেও প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে পারেন সুস্বাদু খাবার এবং কাটাতে পারেন অবসর সময়। আকর্ষণীয় মূল্যে কাপলদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্পেশাল স্টে প্যাকেজ শুধুমাত্র ৮০৮০ টাকায়। সঙ্গে নিতে পারেন যেকোনো সেট মেনু মাত্র ১৫০০ টাকায় (সেহেরি, ইফতার, ব্রেকফাস্ট, লাঞ্চ)।
