অসহায় মানুষের জন্য মানবতা বিপণি!

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৪৯

বিপণি বলতে আমরা বুঝি যেখানে টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হয়। কিন্তু বেড়ার কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রথমবারের মতো ‘মানবতা বিপণির’ যাত্রা শুরু হয়েছে। যেখানে যে কেউ ইচ্ছা করলেই তার অব্যবহূত কাপড় ও ব্যবহার উপযোগী জিনিস ‘মানবতা বিপণি’ সাইনবোর্ড সম্বলিত একটি বাক্সে ফেলে আসতে পারেন। এখান থেকে অসহায়, দরিদ্র ও দুস্থরা প্রয়োজনীয় জিনিস নিয়ে যাবেন। জানা গেছে, ওই বাক্সে রাখা হয়েছে কাপড়-চোপড় ও জুতা-স্যান্ডেল। প্রথম দিকে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ব্যবহার উপযোগী অপ্রয়োজনীয় কাপড় ও জুতা-স্যান্ডেল দিয়ে শুরু করলেও এখন অনেকেই তাদের জিনিসপত্র উত্সাহ নিয়ে দিয়ে যাচ্ছেন। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আলাউল হোসেন জানান, এ এলাকায় অনেক গরীব মানুষ আছে, যাদের শীতবস্ত্র তো দূরের কথা, পরণের কাপড়ও জোটে না। প্রায় প্রতিদিনই স্কুলে গরীব-অসহায় মানুষ সাহায্যের জন্য আসে। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে এ উদ্যোগ নিয়েছি।