জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’র ২০২২-২০২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (০২ এপ্রিল) বিকালে সংগঠনের সদ্য সাবেক সভাপতি দিপঙ্কর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন গাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী সৌমিক বাগচী সভাপতি ও সামি আল জাহিদ প্রীতম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফুল ইসলাম ও ঐশি তানজিম, সহ-সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী, অর্থ সম্পাদক শরণ এহসান, দপ্তর সম্পাদক ওমর ফারুক বান্না এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান।
কমিটিতে কার্যকরী সদস্যরা হলেন- সামিয়া ইসলাম আনিকা, রেফাত মাহমুদ ও আব্দুর রহমান নাহিদ। এছাড়া পর্যবেক্ষক হিসেবে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নাফিস মাহমুদ কমিটিতে রয়েছেন।
