টিআর ব্লকের উদ্যোক্তা মাহমুদুর

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০০:৩৫

নোয়াখালীর সেনবাগের কানকিরহাটের সন্তান মাহামুদুর রশিদ। বয়স মাত্র ২১ বছর। তিনি ইতোমধ্যে একজন উদ্যোক্তা হিসেবে সফলতা পেয়েছেন। অন্যদের থেকে ভিন্ন কিছু করার চিন্তাই সফলতার পেছনে সহায়ক হয়েছে বলে মনে করেন মাহামুদুর।

ইটের পরিবর্তে নির্মাণ সামগ্রী হিসেবে কংক্রিট ব্লক ব্যবহার করতে সবাইকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন এই উদ্যোক্তা। কংক্রিটের হলো ব্লকের কারখানা স্থাপন করে পেয়েছেন সফলতা। তার এই হলো ব্লক শতভাগ পরিবেশ বান্ধব বলে দাবি করেন তিনি।

টি আর ব্লক উৎপাদনকারী প্রতিষ্ঠানটির বিষয়ে মাহমুদুর রশীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইট এবং ইটভাটার কারণে প্রতিদিন ফসলি জমি নষ্ট হচ্ছে। এছাড়া মানুষের গড় আয়ু হুমকির মুখে পড়ছে প্রতিনিয়ত। তাই তিনি এই ভিন্নধর্মী ব্যবসা শুরু করেছেন যেখানে পরিবেশ ও মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কায় থাকবে না। শতভাগ পরিবেশ বান্ধব এই ব্যবসা। 

এছাড়া এই তরুণের লেখা বই এমাজনে পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

মাহামুদুর রশিদ বলেন, বর্তমান সময়ে বিশ্বের প্রায় সব দেশই করোনা মহামারীতে আক্রান্ত। এমন পরিস্থিতিতে বাড়ির বাইরে কাজ করা আমার পক্ষে সম্ভব ছিলো না। তাই বাড়িতে উপন্যাস ও গান লেখার পাশাপাশি আমার ব্লক উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কাজ করি। 

মেধাকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করা সম্ভব বলে মনে করেন মাহামুদুর। উদ্যোক্তা ও বই লেখার পাশাপাশি রশিদ সঙ্গীত, ওয়েব ডেভেলপমেন্ট ও সাইবার নিরাপত্তা বিষয়ে কাজ করছেন বলে জানান।

ইত্তেফাক/এএএম