অনুষ্ঠিত হয়ে গেল ‘নবপ্রভা, সৃজনশীল তোমার খোঁজে ২০২১’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত শুক্রবার (১ এপ্রিল) শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন) এমপি।
সারাবিশ্ব যখন করোনা কালীন সময়ে থমকে গিয়েছিল তখন শিবচরে অলস বসে না থেকে মানুষের সৃজনশীলতা কে সামনে আনার জন্য নবপ্রভা এই প্রতিযোগিতার উদ্দেগ গ্রহণ করে। পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩২জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এর মাঝে সেরাদের সেরা ৮ জন, সেরা ৮ জন ও দ্বিতীয় ১৬ জন।
শিবচরে এই প্রথমবারের মতো নবপ্রভা তিন জন গুনি মানুষকে ৩টি ক্যাটাগরিতে আজীবন সন্মাননা প্রদান করেন। সংগীতে শিবশংকর দাস, স্কাউটে মো. কবির উদ্দিন এবং ক্রীড়া (ফুটবল) মানিক লাল দে। এই সময় জাতীয় সংসদের চীফ হুইপ বলেন আজ শিবচর একটি আধুনিক শিক্ষা ও শিল্প সাহিত্যের নগরী হয়ে উঠেছে। এই শিল্প সাহিত্যের নগরীতে যুক্ত হলো নবপ্রভা। নবপ্রভা'র জন্য সব সময় শুভ কামনা রইল।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ এর সহধর্মিনী জিনাত পারভীন চৌধুরী, সংসদ সদস্য ড. মঞ্জর চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, ফিরোজ করিম চৌধুরী, ড্রাগ ইন্টারন্যাশনালের পরিচালক আনোয়ারা হোসেন নিপা, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরিয়ার হাসান খান (রানা)।
