২৬ রানে নেই ৬ উইকেট, মহাবিপদে বাংলাদেশ

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৪:২২

গতকাল ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিন পার করেছিল বাংলাদেশ। আজ (৪ এপ্রিল) ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে তারা। কিন্তু স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই ফিরে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

তবে তিনি রানের খাতাও খুলতে পারেননি। কেশাভ মহারাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন। এর আগে গতকাল মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের উইকেটও নিয়েছিলেন কেশাভ।

এই রিপোর্ট লিখতে না লিখতে প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন দাসও। দলীয় ১৬ রানের সময় কেশাভের বলে হার্মারের হাতে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। করেছেন মাত্র ২ রান। স্কোরবোর্ডে আর ১০ রান যোগ হতেই আবারও কেশাভের আঘাত। ৫ রান করা ইয়াসির আলি রাব্বিকে সরাসরি বোল্ড করে দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পাঁচ উইকেট পূর্ণ হলো এই স্পিনারের।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৬ রান। জয়ের জন্য দরকার আরও ২৪৮ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত।

ইত্তেফাক/টিএ