ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৬:২৫

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প ছেড়ে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে উখিয়া সদরে পুলিশ চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গেছে। আটকদের পরে আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

আটক রোহিঙ্গারা। ছবি: ইত্তেফাক

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি আহম্মেদ সঞ্জুর মোরশেদ বলেন, উখিয়া বাজারের আশপাশে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদেরকে আইনি-প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম