নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'সরকারের সঠিক ও যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় এবারের ঈদ যাত্রায় মানুষের কষ্ট লাঘব হয়েছে।' রবিবার মুন্সিগঞ্জের মাওয়াঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় মাওয়াঘাটের সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'এবার ঈদে দূর্ভোগের পরির্বতে আনন্দ মুখর পরিবেশে মানুষ নদী পারাপার হয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। ফলে এবার মহাসড়কসহ কোথাও যানজট নেই।'
তিনি আরও বলেন, 'ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরছেন। সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে কোথাও এ পর্যন্ত কোন সমস্যা হয়নি। সরকারের সঠিক পরিকল্পনা সব জায়গায় ঈদে মানুষের কষ্ট লাঘব হয়েছে।'
আরও পড়ুন: চোট শঙ্কা কাটিয়ে মাঠে তামিম ইকবাল
নৌপরিবহন প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মাহবুবুল আলম, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও লৌহজং থানার ওসি মনির হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
