দুর্দান্ত একটা সূচনার পর প্রথম হোঁচট খেল বাংলাদেশ। দলীয় ৬০ রানে ভাঙল ওপেনিং জুটি। নবম ওভারের দ্বিতীয় বলে আন্দিলে পেলুকায়োর বলে কট বিহাইন্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ২৯ বল থেকে একটি চারের মারে ১৬ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে সৌম্য’র সঙ্গে জুটি বেঁধেছেন সাকিব আল হাসান। ১০ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৬৫ রান।
একবার সৌভাগ্যক্রমে বেঁচে যান সৌম্য সরকারও। পঞ্চম ওভারের শেষ বলে দুই স্লিপের মাঝামাঝিতে ক্যাচ উঠলেও তা ধরতে পারেননি মার্করাম বা ডু প্লেসিস।
এর আগে রবিবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এটি ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে উদ্বোধনী ম্যাচে হেরেছে। এটি তাদের দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, এইডেন মাকর্রাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে পেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।
ইত্তেফাক/কেআই
