আরেকটি মাইলফলকের সামনে মাশরাফি

আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৪২

অধিনায়ক হিসেবে মাশরাফির তুলনা নেই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বাঘাবাঘা ক্রিকেটাররাও নড়াইল এক্সপ্রেসের অধিনায়কত্ব নিয়ে  প্রশংসা করেছেন।

টানা দুই বিশকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অধিনায়ক ছিলেন তিনি। এবার ২০১৯ বিশ্বকাপেও নেতৃত্ব দিচ্ছেন। 

দলপতি হিসেবেই ম্যাশের সাফল্য শেষ নয়, দলের বিপর্যয়ের সময় বোলিং-ব্যাটিংয়েও রেখেছেন ভরসার প্রতীক। 

এরই ধারাবাহিকতায় এবার বোলিংয়ে আরেকটি মাইলফলকের সামনে মাশরাফি। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ৭৭ ম্যাচে ৯৭ উইকেট শিকার করেছেন তিনি। প্রোটিয়াদের বিপক্ষে আর ৩টি উইকেট পেলেই অধিনায়ক হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। ছাড়িয়ে যাবেন পাকিস্তানের ওয়াকার ইউনুসকে।

ইত্তেফাক/জেডএইচ