রাজস্থানের প্রথম হার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০০:১৩

আইপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। প্রথম দুটি ম্যাচ দাপটের সঙ্গে জিতে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে চলে যায় দারা। তবে তৃতীয় ম্যাচে এসে হোচট খেলো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে গেছে দলটি। এতে অবশ্য শীর্ষস্থান থেকে সরতে হয়নি তাদের।

মঙ্গলবার (৫ এপ্রিল) ওয়াংখেডে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রাজস্থান। জবাবে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু।

দলটির পক্ষে শাহবাজ আহমেদ ৪৫, দীনেশ কার্তিক ৪৫, অধিনায়ক ফাফ ডু প্লেসি ২৯ ও অনুজ রাওয়াত ২৬ রান করেন। রাজস্থানের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ২টি, চাহাল ২টি এবং নাভদীপ সাইনি একটি উইকেট নেন। অন্যটি রানআউট।

এর আগে ব্যাট হাতে দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন জস বাটলার। ৪৭ বলে সাজানো তার অপরাজিত ইনিংসটিতে ছিল ৬টি ছক্কার মার। তবে কোনো চার ছিল না। এছাড়া শিমরন হেটমায়ার ৩১ বলে ৪২ ও দেবদূত পাডিক্কাল ২৯ বলে ৩৭ রান করেন। ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে ডেভিড উইলি, হাসারাঙ্গা ও হার্শাল প্যাটেল একটি করে উইকেট শিকার করেন।

ইত্তেফাক/টিএ