জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুক ডোনেশন ক্যাম্পেইন করছে লাইটশোর

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৫:৩৯

সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে সব কিছু দীপ্তিমান করে তোলে, ঠিক তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে উদ্ভাসিত করে তোলে। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ, প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। তাই দেশকালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে 'সবার হাতে বই' নামক অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে 'লাইটশোর ফাউন্ডেশন'।

প্রতিষ্ঠানটি মনে করে, দেশের অধিকাংশ শিক্ষার্থী  শুধুমাত্র তার পাঠপুস্তকেই আবদ্ধ, সকলের উচিত বাহিরের জগতকে নতুনভাবে অন্বেষণ করে তা থেকে জ্ঞান আহরণ করা।

লাইটশোর ফাউন্ডেশনের এই ক্যাম্পেইনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মিশু হালদার। কল্পনা ও সৃজনশীলতার যে জগৎ আছে তা দেশের প্রতিটি শিক্ষার্থী এবং সাধারণ জনগনের সাথে পরিচয় করিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।  

ক্যাম্পেইনে সহযোগিতা করছে স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশন, দৈনিক ইত্তেফাক, রেডিও ক্যাপিটাল, স্বপ্ন ৭১ এবং নেক্সটজেন।

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রমে একটি বই ডোনেশনের মাধ্যমে অবদান রাখতে পারেন যে কেউ। 

বই পাঠানোর ঠিকানা: 2/1/E, Eden Center, Arambag, Motijheel, Dhaka-1000

 

ইত্তেফাক/এসটিএম