পাংশায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে অভিযান: ৪১ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬:০৪

রাজবাড়ীর পাংশায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বুধবার (৬ এপ্রিল) জেলা ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাংশা বাজারের বিভিন্ন মুদি দোকান, ঔষধের দোকান, মিষ্টির দোকান সহ কাঁচা বাজারে অভিযান চালান। 

এ সময় বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি, মূল্য তালিকা না টাঙ্গানো, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে দধি মিষ্টি বিক্রি করা সহ বিভিন্ন অপরাধে ১৩ টা মামলার মাধ্যমে মোট ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমে যুক্ত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, সেনেটারি ইনস্পেক্টর তৈয়বুর রহমান প্রমুখ। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আমরা অভিযান পরিচালনা করছি। সরকার নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী বিক্রি না করে অতিরিক্ত মূল্য বিক্রি করায় আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এআই