রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের লকারে লাগেজের ভেতরে লুকিয়ে রাখা সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যাত্রীকে আটকও করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া উপজেলার হলদিবাড়ী রেলগেটসংলগ্ন সড়কে সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আটককৃতরা হলেন— লালমনিরহাট জেলা সদরের জাহাঙ্গীর আলম ও আহাদ আলী। তারা দুজন লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
