রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৫০) বছরের এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম- পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে সারে ৬টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) মুয়ীদ খান বলেন, ধানমন্ডি ১০নম্বর মিরপুর রোডে বিসমিল্লাহ কাবাব ঘরের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক ধাক্কায় গুরুতর আহত হন ওই অজ্ঞাত নারী। প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
