অঞ্জন’স ঈদ আয়োজন

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৬:৫৩

‘উৎসবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা’—এই স্লোগান নিয়েই অঞ্জন’স -এর প্রতিদিনের পথচলা। ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব, একই সময়ে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন। একই সময়ে দুটি বড় উৎসব নিয়েই অঞ্জন’স -এর এবারের আয়োজন।

ঈদ ও বৈশাখের পোশাক ডিজাইনে হালকা ও আরামদায়ক রং বেশি প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে থাকছে উজ্জল রঙের ব্যবহার। রং ও কাপড় নির্বাচনে উৎসব যেমন প্রাধান্য পেয়েছে তেমনি এই সময় যেহেতু গরম থাকবে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। এথিনিক, ট্রেডিশনাল ও ফিউশন এর পাশাপাশি সমকালীন ট্রেন্ড অনুসারে বিভিন্ন ধরনের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, টপস, ফতুয়া ও শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের পোশাক নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

এবারের ঈদ আয়োজনে অঞ্জন’স -এর শাড়ির ডিজাইনে রয়েছে নতুনত্ব

সিল্ক, হাফ সিল্ক, কটন সিল্ক, মসলিন, জর্জেট, লিনেন কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক, ভয়েল কটনসহ বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে এবারের আয়োজনে। জামদানি, ইসলামিক, জ্যামিতিক, ফুলেলসহ বিভিন্ন ধরনের মোটিফ ব্যবহার করা হয়েছে পোশাক ডিজাইনে। কাজের মাধ্যম হিসেবে প্রাধান্য পেয়েছে প্রিন্ট, এম্ব্রয়ডারি ও কারচুপি।

সালোয়ার কামিজের প্যাটার্নে বিশেষভাবে যত্ন নেওয়া হয়েছে। কাটিংয়েও থাকছে ভিন্নতা। সালোয়ার কামিজে স্ক্রিন ও কারচুপি, ব্লক ও এম্ব্রয়ডারিসহ বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। একই সঙ্গে অনেক রঙের সমাহার যেমন থাকবে তেমনি ম্যাচিং ডিজাইনেও করা হয়েছে কামিজগুলো। সালোয়ার কামিজের পাশাপাশি মেয়েদের বিভিন্ন রকম টপস এবং সিঙ্গেল কামিজও থাকছে। লিনেন কটন কাপড়ের উজ্জল রঙের এই টপসগুলোতে ডিজাইন ও প্যাটার্ন অন্যান্যবারের মতো নয়, কিছুটা পৃথক।

ঈদ ও বৈশাখে অঞ্জন’স -এ শিশু-কিশোরদের জন্য আছে বিশেষ আয়োজন

এবারের এই ঈদ আয়োজনে শাড়িতেও নতুনত্ব রয়েছে অঞ্জন’স -এ। সিল্ক, হাফসিল্ক, মসলিন, কটন সিল্ক, কটন, তাঁত কটন শাড়িগুলোতে এম্ব্রয়ডারি, কাঁথা স্টিচ, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট প্রাধান্য পেয়েছে। লিনেন-কটন শাড়ি করা হয়েছে, যেগুলোর বুনন ও ডিজাইন অন্যগুলো থেকে যেমন আলাদা তেমনি আছে নতুনত্বও। ডিজাইন শাড়ির পাশাপাশি তাঁতীদের নিজস্ব ডিজাইনের টাঙ্গাইল, জামদানী ও কাঁতান শাড়ি থাকছে।

সিল্ক, এন্ড্রি-কটন, লিনেন-কটন, ভয়েল-কটন, তাঁত-কটন ও উইভিং ডিজাইনের কাপড়ে এম্ব্রয়ডারি, কারচুপি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট বিভিন্ন ধরনের কাজের প্রাধন্য দিয়ে পাঞ্জাবি করা হয়েছে এবারের আয়োজনে, যেখানে হালকা ও গাঢ় রংয়ের প্রাধান্য পেয়েছে। কলিকাট, একছাট রেগুলার ফিট ও স্ট্যান্ডার্ড ফিট পাঞ্জাবিও থাকছে অঞ্জন’স -এর ঈদ কালেকশনে। 

ঈদ ও বৈশাখে পোশাক ডিজাইনের ক্ষেত্রে অঞ্জন’স -এ হালকা ও আরামদায়ক রং বেশি প্রাধান্য পেয়েছে

ঈদ ও বৈশাখে শিশু ও কিশোরদের জন্য আছে বিশেষ আয়োজন। শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, টপস, ব্লক ও এম্ব্রয়ডারি প্রাধান্য দিয়ে উজ্জল রং ব্যবহার করা হয়েছে পোশাকগুলোতে। পোশাক ছাড়াও হোম টেক্স, গিফ্ট আইটেম ও বিভিন্ন ধরনের গহনা পাওয়া যাবে এবারের অঞ্জন’স ঈদ আয়োজন ২০২২- এ। 

 

 

ইত্তেফাক/আরএম