নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব

আপডেট : ০২ জুন ২০১৯, ১৮:২২

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামা সাকিব আল হাসান মাইলফলক স্পর্শ করলেন। ১১ হাজারি ক্লাবে প্রবেশ করলেন তিনি।

১২তম ওভারে ক্রিস মরিসের বলে সিঙ্গেল নিয়ে এ অভিজাত ক্লাবে প্রবেশ করেন বিশ্বের শ্রেষ্ঠ এই অলরাউন্ডার। 

এর আগে ১১ হাজারি ক্লাব থেকে ৫ রান দূরে ছিলেন সাকিব। বিশ্বকাপ মিশনে তিনি সেই দূরত্ব গুচিয়ে আনলেন। 

এছাড়া ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম হাফ সেঞ্চুরিও করেন সাকিব। তিনি ৫৪ বলে ৫০ রান করেন। 

লন্ডনের বিখ্যাত কেনিংটন ওভালে লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করছে টাইগাররা।

ইত্তেফাক/জেডএইচ