কক্সবাজারের লাইট হাউসপাড়া এলাকা থেকে ১৮টি চোরাই মোবাইলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে ওই এলাকার আলিফ টেলিকমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৫।
গ্রেফতার ব্যক্তির নাম রাজু জয়নাল পাটোয়ারী (৩৭)। সে চাঁদপুর সদরের বাবুরহাট আশিকাটি এলাকার জয়নাল পাটোয়ারীর ছেলে। বর্তমানে লাইট হাউসপাড়া এলাকার বাস করেন সে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, জব্দ মোবাইলের বিষয়ে তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন। সে দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে চোরাই মালামাল মজুদসহ ক্রয়-বিক্রয় করে আসছেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
