ভূঞাপু‌রে ট্রাকচাপায় হেলপার নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৯:৫৬

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে বালুর ঘা‌টে ট্রাকচাপায় এক হেলপার নিহত হ‌য়েছেন। বৃহস্প‌তিবার (৭ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের সিরাজকা‌ন্দি এলাকায় এই ঘটনা ঘ‌টে। 

ওই হেলপারের নাম আল-আমিন (১৭) না‌মের। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। 

নিকরাইল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মাসুদুল হক মাসুদ জানান, ট্রা‌কে বালু তোলার সময় চাকায় পৃষ্ঠ হ‌য়ে হেলপার মারা গে‌ছেন। প‌রে পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ উদ্ধার ক‌রে‌ছে। 

ভূঞাপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, চালক ট্রাক নি‌য়ে পালিয়ে‌ গে‌ছে। প‌রে নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এএএম