রুশ গোলাবারুদ ভাণ্ডারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা: রাশিয়া 

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২১:৩০

রাশিয়ার তদন্তকারী কমিটি অভিযোগ করেছে, ইউক্রেনের সেনারা এক গোলাবারুদ ডিপোতে অন্তত তিনটি মিসাইল হামলা চালিয়েছে। ইউক্রেন থেকে গত ২৯ মার্চ   রাশিয়ার দক্ষিণ বেলগোরোদ শহরের কাছে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

রুশ তদন্তকারী কমিটির বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হামলায় আট জন রাশিয়ান নাগরিক আহত হয়েছে। এতে একটি গুদামঘরও ধ্বংস হয়েছে। 

তবে রাশিয়ার এই দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কিছু বলা হয়নি। 

এর আগে গত ১ এপ্রিল রাশিয়া দাবি করে, বেলগোরোদ শহরের একটি জ্বালানি গুদামে হেলিকপ্টার দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। 

বেলগোরোদ ইউক্রেনের খারকিভ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইত্তেফাক/এসআর