ছারছিনা দরবার শরীফের তিন দিনব্যাপী ১২৮তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। বাদ জুমা আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। গত বুধবার থেকে শুরু হওয়া এ মাহফিলে প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছেন। আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লি শরীক হবেন বলে ধারণা করা হচ্ছে। তিনদিনের এ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন পীর সাহেবের বড় ছেলে মাওলানা শাহ আবু নসর নেছারউদ্দিন আহমেদ হোসাইন, ছোট ছেলে মাওলানা শাহ আবুবকর ছালেহ নেছারউল্লাহ, ড. সৈয়দ শরাফত আলী প্রমুখ।
