গঙ্গাচড়ায় কমে গেছে আলুর দাম

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৫:৩৩

আবারও আলুর দাম কমে গেছে। এ অবস্হায় গঙ্গাচড়ায় আলুচাষিরা হতাশ হয়ে পড়েছেন। আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোল্ড স্টোরেজে রেকর্ড পরিমাণ আলু সংরক্ষণ করেছেন কৃষকরা। বর্তমানে কোল্ড স্টোরেজ বন্ধ ঘোষণা করেছেন মালিকরা।

কৃষকরা জানান, গত ১৫ দিন আগেও আলুর দাম ছিল ভালো। যেখানে এস্টারিক্স ও ডায়মন্ড জাতের আলু কেজি প্রতি ১২ থেকে ১৩ টাকা বিক্রি হয়েছে। অন্যান্য আলু ৭ থেকে ৮ টাকা। সেখানে বর্তমানে সেই এস্টারিক্স ও ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকায়। কৃষকরা লাভের আশায় অনেকেই বাড়িতে কিংবা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেছেন।

কৃষকরা জানান, গত এক মাসের ব্যবধানে বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা কমে গেছে। প্রতিদিনেই আলুর দাম কমছে।

উপজেলার কিসামত হাবু গ্রামের কৃষক আরিফিন বলেন, সাড়ে চার একর জমিতে তিনি আলু লাগিয়েছেন। ফলন খুব ভালো হয়েছে। এ বছর তিনি ৩০০ বস্তা আলু কোল্ড স্টোরেজে রেখেছেন। বাকি আলু বাড়িতে সংরক্ষণ করেছেন। আলুর দাম পতনে কি হবে এ চিন্তায় পড়েছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আলুর ফলন মোটামোটি ভালো। আলু কিছু বিদেশেও যাচ্ছে। 

ইত্তেফাক/এআই