টেকনাফে ঘরের মেঝে থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৪

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৯:৪৪

কক্সবাজারের টেকনাফের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলালপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় নারী-পুরুষসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

আটকরা হলো, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলাল পাড়ার মৃত মোক্তার আহমদের মেয়ে সনজিদা বেগম (৩০) একই এলাকার মৃত নুরুল ইসলামে ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) ও সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম (২০) এবং ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লান পাড়ার ইমান হোসনের ছেলে মো.মিজান (২৫)।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদে খবর আসে পৌরসভার একটি ঘরে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য মজুদ করেছে। রবিবার (১০ এপ্রিল) ভোরে টেকনাফ থানার এসআই সজিব ও এসআই হোসাইনের নেতৃত্বে পৌরসভার কুলাল পাড়ায় সংশ্লিষ্ট ঘরে অভিযান চালায় পুলিশ। অভিযানে ওই ঘরের মেঝে থেকে ২০ হাজার পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি