সহিংসতা থেকে সংখ্যালঘু জনগোষ্ঠির জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৫৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠির জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে নিউজ নেটওয়ার্কের বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ) এর যশোর জেলা ককাস। ওই দাবিতে বৃহস্পতিবার সকালে বিএইচআরডিএফ এর যশোর জেলা ককাস নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপারের কাছে পৃথক দুটি স্মারকলিপি ফোরামের নেতারা। এ সময় বিএইচআরডিএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা ককাস সভাপতি হাসিব নেওয়াজ, সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইন্দ্রজিত্ রায়, সদস্য বিষ্ণু কুমার দাস, নিউজ নেটওয়ার্কের স্থানীয় সমন্বয়কারী ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও অ্যাডমিন অ্যান্ড ফিনানশিয়াল অ্যাসিস্ট্যান্ট মুসলিমা আক্তার মৌ উপস্থিত ছিলেন।