আসছে বৈশাখ ও ঈদকে সামনে রেখে টুয়েলভ ক্লোথিংয়ের আয়োজনে থাকছে কুর্তি, থ্রি-পিস, টিউনিক, পাঞ্জাবি এবং কিছু ওয়েস্টার্ন কালেকশন। বিভিন্ন উৎসবে দেশীয় পোশাকের পাশাপাশি ওয়েস্টার্ন পোশাকেরও চাহিদা থাকে প্রচুর। যেমন শার্ট, হাফ শার্ট, টি-শার্ট ইত্যাদি। টুয়েলভ ক্লোথিং সে আয়োজনও রেখেছে ঈদ ও বৈশাখে।
ট্রেডিশনাল মোটিফ ব্যবহার করে সব পোশাকের নকশা করেছেন টুয়েলভ ক্লোথিংয়ের ডিজাইনাররা। এ ছাড়া আলপনার ওপর বেইজড করে বৈশাখের একটা কালেকশনও দেখা যাবে। ঈদের সময়টা গরমে হওয়ায় যতটা সম্ভব হালকা কাপড় ব্যবহার করা হয়েছে ঈদ কালেকশনে। যাতে লম্বা সময় মানুষ তার ঈদের লুকে আরামে ঘুরে ফিরে সময়টা কাটাতে পারে।
ঈদে ডিজাইনের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, এমব্রয়ডারি সহ নানা নকশা। ঈদে শুধু বড়দের পোশাক নয়, ছোটদের জন্যও আছে পাঞ্জাবি, কুর্তি, থ্রি-পিস, টু-পিস, ফ্রক ইত্যাদি। টুয়েলভ ক্লোথিংয়ের সম্পূর্ণ কালেকশন দুটি উৎসব, বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে ডিজাইন করা। মোটিফের টাচ তাই সব জায়গায় আছে। আর কিছু সিমিলারিটিজ এবং সিনক্রোনাইজেশন তো থাকবেই। ১৪০০ থেকে ৩০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে টুয়েলভ ক্লোথিংয়ের বৈশাখ ও ঈদের পোশাকগুলো।
