নাজিরপুরে ৪ টি তক্ষকসহ গ্রেফতার ১

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫:৫১

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪টি তক্ষকসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮। রবিবার (১০ এপ্রিল) রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এ পাচারকারীকে গ্রেফতার করা হয়। বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এ এস পি এম ডি রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃত উত্তম হালদার উত্তর হোগলা বুনিয়া গ্রামের নিরেন হালদার এর ছেলে।

বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র এ এস পি এম ডি রাজিব জানায়, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালাই এ সময় উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন তিনি। 

র‌্যাব আরও জানায়, উত্তম হালদার অনেকদিন যাবত তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নাজিরপুর থানায় একটি মামলা হয়েছে। 

ইত্তেফাক/এআই