দর্শনা আন্তর্জাতিক বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আটদিন

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৬

মৈত্রী ট্রেন দুইদিন বন্ধ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

ঈদুল ফিতর উপলক্ষে দামুড়হুদার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে টানা আটদিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। একই কারণে ৪ ও ৫ জুন দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন দিয়ে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন যাতায়াত করবে না।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী জানান, ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক ও কাস্টমস হাউজ বন্ধ থাকার কারণে কর্তৃপক্ষ বন্দরের কার্যক্রম ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ৪ ও ৫ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রাশেদুল আলম জানান, পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবে। ঈদের দিন চেকপোস্ট খোলা থাকবে।