নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটজন আটক

আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৮

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের সংঘবদ্ধ  আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ও ওসি (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নাসিরনগর-লাখাই সড়কে ফান্দাউক-বুড়িশ্বর মধ্যবর্তী স্থানে রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো: নাসিরনগর উপজেলা বুড়িশ্বর গ্রামের মারুফ, ফারুক, জসিম, সজল, জসিম, মনহর ওরফে মন্নর আলী ও মাধবপুরের দরগা গেট এলাকার নাদিম।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান জানান, ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। বাকিরা  পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।