ওয়ানডে সিরিজ ঐতিহাসিকভাবে ভাবে শেষ হলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজটা মোটেও ভালো কাটেনি। প্রস্ত্ততি ফাঁক না রাখা সত্ত্বেও ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার দেশে ফেরার পালা। তিন ভাগে আজ ও আগামীকাল ঢাকায় পা রাখবেন মুমিনুল হক বাহিনীরা।
প্রথম দফায় আজ (১৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে দেশে পৌঁছাবেন কিছু ক্রিকেটার। বাকিরা আসবেন আগামীকালকের দুটি ফ্লাইটে। তবে ছুটিতে থাকছেন বিদেশি কোচিং স্টাফরা। কিছুদিনের জন্য নিজ দেশ দক্ষিণ আফ্রিকাতেই থেকে যাবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে মিলিত হবেন সবাই। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। ২৩ মে থেকে মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।
