সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার 

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২৩:১৪

নগরীর লালবাজার এলাকার হোটেল আল মিনার আবাসিক হোটেলের এক কক্ষ থেকে খালেদ আহমদ (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খালেদ গোলাপগঞ্জ উপজেলার খাটখছ গ্রামের উনু মিয়ার ছেলে।

বুধবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। 

হোটেল কর্তৃপক্ষ জানায়, নিহত খালেদ আহমেদ মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে হোটেলে আসেন। বুধবার দুপুরের দিকে তাকে ডাকাডাকি করার পরেও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

পরিবার সূত্রে জানা যায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেট এসেছিলেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভুগছিলেন। 
পিবিআই কর্মকর্তা আজিম পাটওয়ারী জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে, বিস্তারিত পরে জানানো হবে।

ইত্তেফাক/এমএএম