আজ থেকে ষাট বছর আগে মহকুমা প্রশাসকের নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সামনে গোলাপফুল ধরেছিল পিরোজপুরের চার বখাটে স্কুলছাত্র। এজন্য ঐ চার ছাত্রের জেল হয়েছিল এক মাসের। ফুল দিতে গিয়েছিল বিকেলে। পরদিনই বখাটে ছাত্রদের লাল দালানে পাঠানো হয়েছিল। আর এখনকার প্রশাসকরা কেমন? শাসনব্যবস্থা কঠিন নয় বলেই ঘটছে ধর্ষণ, হত্যাকাণ্ড, খাবারে বিষ প্রয়োগ, ভেজাল...। কিংবা সঙ্গে সঙ্গে বিচার হয় না বলেই আজ এই অবস্থা।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
