চট্টগ্রামে পরিবারের সঙ্গে অভিমান করে পলাশ ও শামীম আরা নামে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এসব ঘটে।
পলাশ নগরীর ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ ওসমানের ছেলে এবং শামীম আরা নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মো. ইউসুফের মেয়ে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান ইত্তেফাককে জানান, পরিবারের সদস্যদের অভিমান করে ঐ দুই তরুণ ও তরুণী তাদের নিজ নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
