হবিগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়রের পদত্যাগ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:৫৭

জাতীয় সংসদে হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী হওয়ার জন্য পদত্যাগ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জি কে গউছ। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত বুধবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেয়র পদত্যাগ করার কিছুক্ষণ পর তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। এতে এ আসনে বিএনপি দলীয় প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনার অবসান হলো।