সিকৃবিসাসের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৯:০৯

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।  

নতুন সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসানের সঞ্চালনায় ও নতুন সভাপতি ইফতেখার আহমেদ ফাগুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সূর্য, বিদায়ী সভাপতি উত্তম কুমার দাশ ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ অন্যান্যরা।
 
শুরুতে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া বিদায়ী সভাপতি উত্তম কুমার দাশ ও বিদায়ী সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুনকে সংবর্ধনা স্মারক ও উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। 

উপাচার্য অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে সাংবাদিক সমিতি পূর্বের যেকোনো সময়ের তুলনায় বেশি ভূমিকা পালন করছে। তাদের কাজের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সহযোগিতা করবে। 

সভাপতি ইফতেখার আহমেদ ফাগুনের সমাপনী বক্তব্য শেষে ইফতার মাহফিল আয়োজিত হয়। 

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইফতেখার আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ জাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন- দপ্তর সম্পাদক সাইফুর রহমান, অর্থ সম্পাদক অর্ঘ্য চন্দ, নির্বাহী সদস্য সব্যসাচী নিলয়, সদস্য গোলাম মর্তুজা সেলিম, এসএম রায়হানুল নবী, অসীম কুমার বৈষ্ণব ও হাবিবা সুলতানা খুশি। 

ইত্তেফাক/এআই