উমরান মালিকের গতির সামনে অসহায় পাঞ্জাব

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:১৩

দিনকে দিন পারফরম্যান্সে ক্রমশ উন্নতি করছেন উমরান মালিক। আর সেটিতে ভর করে জয়ের ধারায় ফিরেছে সানরাইজার্স হায়দ্রাবাদও। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত নিজের সেরা পারফর্ম করেছেন উমরান। হয়েছেন ম্যাচসেরাও। তার দলও জিতেছে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখে।

এদিন, টস হেরে আগে ব্যাটি করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। উমরান মালিকের করা শেষ ওভারে তারা কোনো রানই নিতে পারেনি। উল্টো ৩ উইকেট হারায়। অর্থাৎ ২০তম ওভার মেডেন দিয়ে ৩ উইকেট শিকার করেছেন উমরান। আর সবমিলিয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় তার উইকেট সংখ্যা ৪টি। এছাড়া ভুবেনেশ্বর কুমার ৩টি এবং টি নাটারাজান ও সুচিথ একটি করে উইকেট নেন।

উইকেট শিকারের পর উমরান মালিকের উল্লাস। ছবি: বিসিসিআই

পাঞ্জাবের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬০ রান করেন লিয়াম লিভিঙ্কস্টোন। মাত্র ৩৩ বলে মোকাবিলায় এ রান করেন তিনি। এছাড়া শাহরুখ খান ২৬ করেন। পরে ১৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ। দলটির পক্ষে এইডেন মার্করাম ৪১, নিকোলাস পুরান ৩৫, রাহুল ত্রিপাটি ৩৪ ও অভিষেক শর্মা ৩১ রান করেন।

ইত্তেফাক/টিএ