যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ২ 

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০২:৩০

যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়া রাজ্যের পিটসবার্গ শহরে একটি বাড়ির পার্টিতে বন্দুক হামলায় দুজন নিহত হওয়ার পর হামলাকারীদের খুঁজছে পুলিশ। গত রবিবার ভোরে ইস্ট অ্যালেজেনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন। খবর সিএনএনের 

পুলিশ জানায়, নিহতদের দুজনের বয়সই ১৮ বছরের নিচে। আহতদের মধ্যে আট জনের শরীরে গুলি লেগেছে। আর জানালা থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে আহত হয়েছেন আরো পাঁচ জন। 

পিটসবার্গ পুলিশের প্রধান স্কট শু্যবার্ট জানান, ঘটনাস্হলে একাধিক হামলাকারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে ৯০ রাউন্ডেরও বেশি গুলি ছোড়া হয়েছিল। ঐ বাড়ির বাইরে ও ভেতরে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

সেখানে থাকা ব্যক্তিদের যে কোনো তথ্য বা ভিডিও প্রমাণ নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন তারা। এর আগে সাউথ ক্যারোলিনায় একটি শপিং মলে বন্দুক হামলায় অন্তত ১২ জন আহত হন। 

ইত্তেফাক/এসআর