ডোমারে ভিজিএফের চাল নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ০২ জুন ২০১৯, ২২:৪৩

ডোমার উপজেলায় ভিজিএফ কার্ডের ভাগাভাগি নিয়ে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দোলন নামে এক যুবলীগ নেতা আহতাবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি মজিবুর রহমান জানান, কয়েকজন বহিরাগত আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে ভিজিএফ কার্ডের ভাগ চাওয়ায় আমাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।