সন্তানদের নিয়ে মাঠে যাওয়ার পর সেখানেই হার্ট অ্যাটাকে ভুগেন নেদারল্যান্ডস ক্রিকেট দলের হেড কোচ রায়ান ক্যাম্পভেল। কোমায় চলে গেছেন তিনি। যুক্তরাজ্যের একটি হাসপাতালে নিবিড় যত্নে রাখা হয়েছে তাকে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিক্সপিআর জানায়, চিকিৎসকদের চেষ্টায় নিজে থেকেই কিছুটা শ্বাস নিতে পারছেন ক্যাম্পভেল। তার এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যাথিউস।
২০১৭ সাল থেকে ডাচদের হেড কোচের দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই অজি ক্রিকেটার। ২০০২ সালে কিংবদন্তী উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের অনুপস্হিতিতে অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলেন তিনি। ক্রিকেট ছেড়েছেন কেবল মাত্র ছয় বছর হলো। ৪৪ বছর বয়সে ২০১৬ টি-২০ বিশ্বকাপে হংকংয়ের হয়ে খেলেন তিনি।
