‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে’

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:২৯

নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে বলে জানিয়েছেন ডিএমপি নিউ মার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।

বুধবার (২০ এপ্রিল) নিউ মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করছে।

শাহেন শাহ মাহমুদ বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন। আগামীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।

 

ইত্তেফাক/কেকে