ঈদের পর ৮মে খুলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬:৩৪

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ এপ্রিল থেকে ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঈদের পর ৮ মে থেকে ক্লাস-পরীক্ষা চালু সহ দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

বুধবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে কদর, মে দিবস, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৫ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও ২৮ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগীয় অফিস এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

এদিকে ৫ মে বৃহস্পতিবার হওয়ায় একবারে ৮ মে থেকেই সকল একাডেমিক ও দাপ্তরিক কাজ শুরু করবে। 

ইত্তেফাক/এআই