পঞ্চগড়ের বোদা উপজেলায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। পবিত্র রমজান মাসের কারণে বেগুনের দাম ভালো পাওয়ায় বেগুনচাষিরাও খুশি। চাষিরা জানান, বেগুন চাষে লাভবান হচ্ছেন তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কয়েকটি ইউনিয়নের বেগুনের চাষ হয়েছে। তবে তুলনামূলক বেশী চাষ হয়েছে ঝইল শালশিরী ইউনিয়নে।
কথা হয় ওই ইউনিয়নের বেগুনচাষি নমিজুর ইসলাম, সাহিরউদ্দীন, সাহাজুল, আসাদুল, চন্দ্রকান্ত, রমেশ চন্দ্র, ভূজেন্দ্র নাথ, হরগোবিন্দ, মোশাররফ, আব্দুল হাই, এনামুল হক, কাইচালু চন্দ্র, দীপেন, তারিনী, তুলশী, অন্তলাল সহ অনেকের সঙ্গে।
চাষিরা জানান, পাইকারি দরে বর্তমান বাজারে বেগুন ক্ষেত হতে প্রতি কেজি বেগুন ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে বেগুন ৩৫ হতে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রফতানি করা হচ্ছে এখানকার উৎপাদিত বেগুন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, চলতি মৌসুমে বেগুন চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ২ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশী জমিতে বেগুন চাষ হয়েছে। উপজেলা কৃষি বিভাগ বেগুন চাষিদের আরও বেশী করে বেগুনচাষ করতে বিভিন্ন রকমের সহায়তা ও পরামর্শ দিয়ে আসছেন।

সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৫ জন