ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। ব্যস্ততা বেড়েছে বিপণিবিতান থেকে শুরু করে ফ্যাশন হাউজগুলোতে। দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফটেও লেগেছে ঈদের ছোঁয়া। রং ও মোটিফের বৈচিত্র্য এবং ফেব্রিক ও স্টাইলিংয়ে কে ক্র্যাফট এবার সাজিয়েছে তাদের ঈদ সম্ভার। কে ক্র্যাফট ডিজাইনার গ্রুপ নানা ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে সময়োপযোগী ও আধুনিকতার আদলে।
ট্র্যাডিশনাল কাঁথা, কাঁথা স্টিচ, অরনামেন্টাল বিডস, মুঘল শৈলী, মুঘলিয় আর্ট, উইভিং মোটিফের অনুপ্রেরণা ছাড়াও গুজরাটি, ইক্কত, কলকা আর্ট, জামদানি, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, টার্কিশ আর্ট ও ইসলামিক মোটিফের ছোঁয়ায় বৈচিত্রময় কাপড় ও প্যাটার্নে সাজানো হয়েছে কে ক্র্যাফটের ঈদ আয়োজন।
আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী এই আয়োজনে পোশাকগুলোর জন্য ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে কটন, ডিজাইনড কটন, হ্যান্ড লুম কটন, টু-টোন, লিনেন, জর্জেট, ক্রেপ জর্জেট, সিল্ক, হাফসিল্ক, মসলিন, টিস্যু, সাটিন। ব্ল্যাক, টেন গোল্ড, মেরুন, মেজেন্টা, ফিরোজা, কফি, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, চেরি রেড, অরেঞ্জ, হট ও কোরাল পিঙ্ক, অলিভ গ্রিন, ফরেস্ট গ্রিন, মিন্ট গ্রিন, ব্রোঞ্জ গ্রিন ছাড়াও বিভিন্ন নীল রঙ যেমন-রয়্যাল, নেভি, মেরিনো, ক্যাডেট, স্কাইয়ের মতো নানা রঙের পোশাকে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লকপ্রিন্ট, কারচুপি, মেটালিক হাতের কাজ এবং টাই ডাই এর মাধ্যমে অলংকরণ করা হয়েছে।
এবারের ঈদে কে ক্র্যাফটের পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, কটিসহ সালোয়ার কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস, টিউনিক, ফিউসন কুর্তি, কটিসহ টপস, টপস স্কার্ট। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, পলো-শার্ট ও শিশুদের জন্য সালোয়ার কামিজ, কুর্তি, টপস, টপস-স্কার্ট, ফ্রক, পাঞ্জাবিসহ থাকছে নানা পোশাকের আয়োজন। এছাড়াও বরাবরের মতোই থাকছে যুগল ও ফ্যামিলি পোশাক। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও www.kaykraft.com থেকে ঈদ পোশাক কিনতে পারবেন।
