সফল নারী উদ্যোক্তাদের নিয়ে পপ অব কালারের ইফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০০:০৮

দেশের অন্যতম ফিমেল কমিউনিটি পপ অব কালারের উদ্যোগে ৯০ জনের বেশি সফল নারী উদ্যোক্তাদের নিয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে এ ইফতার ও মিলনমেলা আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন পপ অব কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাঈদ নাসরুল্লাহ অভি, ল্যাবএইড হাসপাতালের সিইও ড. সন্দীপ চত্র, ল্যাবএইড হাসপাতালের ম্যানেজার (কর্পোরেট) মো. আলাউদ্দিন প্রমুখ। 

ইফতার অনুষ্ঠানে পপ অব কালারের সঙ্গে ল্যাবএইড গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে পপ অব কালারের সদস্যরা ল্যাবএইড হাসপাতাল থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে বিভিন্ন চিকিৎসা সেবা পাবেন। 

ইফতার মাহফিলের পর অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এবং পপ অব কালারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টিঙ্কার জান্নাত মিম।

ইত্তেফাক/এএইচপি