মির্জাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট : ০৩ জুন ২০১৯, ১৪:২৬

টাঙ্গাইলের মির্জাপুরে লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ঈদের দিনে ঝরতে পারে বৃষ্টি

রবিবার মির্জাপুর পৌরসভার মির্জাপুর সাহাপাড়ায় প্রতিষ্ঠিত প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে  ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মিসেস ঝরণা হোসেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক শাহ আল মামুন, লন্ডন প্রবাসি ফরিদা ইয়াসমিন ও ফারুক আহমেদ রনি উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

ইত্তেফাক/এমআরএম