জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ও আওলাই ইউনিয়নের ৬৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বাড়ি পাচ্ছেন। তৃতীয় পর্যায়ে আরো ৫৪ জনকে বাড়ি প্রদান করা হবে।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি দেওয়ার কর্মসূচির অংশ হিসাবে উপজেলার ক’শ্রেণির ৩১৮ টি পরিবার চিহ্নিত করা হয়। এরমধ্যে ১২১টি পরিবারকে দেওয়া হবে।
সোমবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন তার অফিস কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নূরে শেফাসহ সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিংয়ের ইউএনও আরো বলেন ২লাখ ৫৯হাজার ৫’শ টাকা ব্যয়ে সরকারি অর্থায়নে বাড়ির সাথে সাথে প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমিও রেজিস্ট্রেশন করে দেওয়া হবে।
