ছেলেদের ঈদের শুরু হয় পাঞ্জাবি দিয়ে। সব শ্রেণি-পেশার পুরুষের ঈদে পোশাক নির্বাচনে প্রথমেই থাকে পাঞ্জাবি। শুধু ঈদ কেন, যেকোনা উৎসবে বাঙালি ছেলে বুড়ো সবার প্রিয় এখন পাঞ্জাবি। এবারের ঈদে ফ্যাশন হাউজ বালুচর এনেছে একাধিক নতুন ডিজাইনের পাঞ্জাবি ও কুর্তা।
গ্রীষ্মে যখন ঈদ তখন পাঞ্জাবি হতে হবে স্বস্তিদায়ক ও ফ্যাশনেবল। বালুচরের পাঞ্জাবিগুলো সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি। আর কুর্তার ডিজাইনে আছে তারুণ্যের আমেজ। ডিজাইন করা হয়েছে অ্যামব্রয়ডারি, প্রিন্ট, হাতের কাজসহ নানা মাধ্যমে। রঙে বৈচিত্র ও কার্টিংয়ে নতুনত্ব—বালুচরের পাঞ্জাবির অন্যতম বৈশিষ্ট্য। কেনা যাবে খুচরা ও পাইকারি। আজিজ সুপার মার্কেটের নিচতলা ও তৃতীয় তলায় রয়েছে বালুচরের একাধিক শোরুম। এ ছাড়া গাজীপুরের জয়দেবপুর ও মুন্সীগঞ্জ সদরেও শোরুম আছে বালুচরের। আরও তথ্য জানতে চোখ রাখতে পারেন balucharkurta.com- এ।
